ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাঠে ঢুকে পড়া মুস্তাফিজ ভক্ত রাসেলকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ

নিরাপত্তাবলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া মুস্তাফিজ ভক্ত রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জীব কুমার সরকার তার রিমান্ডের আবেদন করে রবিবার (২১ নভেম্বর) আদালতে হাজির করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে আজই রিমান্ডের আবেদন বিষয়ে শুনানি হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।


অপরদিকে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছি। আজ রাসেলকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑